রাজধানীতে অস্ত্র ও গুলিসহ হাজারীবাগ থানার যুবলীগ নেতা ও তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাজারীবাগ ১৫ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইজাজ বিন আলীম (৩৫) তার সহযোগী হাসান আসিফ হোসেন (৩৫), শরীফ ইসলাম (৩৫), ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ইমাম হোসেন প্রতীক ওরফে শুভ (২৪) ও মেহেদী হাসান অনিক (৩৫)।
তাদের কাছ থেকে একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, একটি বিদেশি কুড়াল, সুইচ গিয়ার চাকু ও ৩ টি মোটরসাইকেল উদ্ধার উদ্ধার করা হয়।
পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহহিল কাফী জানান, সোমবার রাতে রায়েরবাজার রূপায়ন গ্রীন সিটির সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে অবৈধ অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রেখে রাজধানীতে চাঁদাবাজি ও হুমকি দেওয়াসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
