সাপোর্ট স্টাফের মৃত্যু পরিবারের পাশে ইস্টার্ন ইউনিভার্সিটি

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৬:৪২ এএম

ইস্টার্ন ইউনিভার্সিটির সাপোর্ট স্টাফ মোঃ সাইদুল হকের মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়ালেন উপাচার্য এবং ইউনিভার্সিটি পরিবার।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য বলেন, ‘আমরা সাইদুল হকের মৃত্যুতে গভীর শোকাহত। এ অবস্থায় তার পরিবার যেন আর্থিক অনটনে না পড়ে, সেজন্য ইনস্যুরেন্স কাভারেজসহ প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’। গত ৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মোঃ সাইদুল হক। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান রেখে গেছেন। বিজ্ঞপ্তি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত