মোটরসাইকেল চুরি মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৬:৪৩ এএম

মোটরসাইকেল চুরির মামলায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলহাসকে (৩৫) গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার ধনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জুলহাস ওই এলাকার বাসিন্দা। গতকাল বুধবার তাকে মানিকগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মোটরসাইকেল চুরি মামলায় ধনিয়া এলাকা থেকে জুলহাসকে গ্রেপ্তার করা হয়। এ মামলার দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার জুলহাসকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত