আজ আল মাহমুদের ৮৪তম জন্মবার্ষিকী

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৬:৩১ এএম

আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৮৪তম জন্মবার্ষিকী আজ শনিবার। ১৯৩৬ সালের ১১ জুলাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। করোনা পরিস্থিতিতে তার জন্মদিন ঘিরে তেমন কোনো আয়োজন নেই। তবে কবিকে নানাভাবে স্মরণ করবে তার ভক্ত অনুরাগীরা।

সোনালি কাবিনের কবি আল মাহমুদ ছিলেন একাধারে ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক। তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গিতে সমৃদ্ধ করেছেন।

একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ নানা সময়ে নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন কবি। লোক লোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬), মায়াবী পর্দা দুলে ওঠো (১৯৭৬), আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের ঘোড়া তার উল্লেখযোগ্য অনবদ্য সৃষ্টি। কিন্তু কবিকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায় তার কাব্যগ্রন্থ ‘সোনালি কাবিন’ (১৯৬৬)।

নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত