কভিড-১৯-এ আক্রান্ত হয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর ফরিদপুর জেলা কমিটির সভাপতি ডাক্তার মনিরুজ্জামান মারা গেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কমরেড মনিরুজ্জামানের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু শুভাকাক্সক্ষী ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলার ঢুহাটি গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় সম্মাননা শেষে এই মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।
প্রগতিশীল ধারার এ রাজনীতিকের অকাল মৃত্যুতে শোক ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর সভাপতি নূরুল হাসান, সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, উপদেষ্টা কমরেড বিমল বিশ্বাস প্রমুখ।
