ভিসা ও অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল বিকাশে

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৭:৩১ এএম

বাড়তি খরচ ছাড়াই বিকাশে ভিসা ও অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারছেন গ্রাহক।  জুলাই-আগস্ট মাসজুড়ে ক্রেডিট কার্ডের বিলের পরিমাণের ওপর ১ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার দিচ্ছে বিকাশ। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, অফার চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন।

বিকাশ অ্যাপের মূল মেনু থেকে ‘পে বিল’ আইকনে ট্যাপ করে ‘সিটি ব্যাংক অ্যামেক্স ক্রেডিট কার্ড বিল’ এবং ‘ভিসা ক্রেডিট কার্ড বিল’ অপশন দুটি থেকে গ্রাহককে তার কার্ডটি নির্বাচন করতে হয়। পরের ধাপে ক্রেডিট কার্ড নম্বর, বিলের পরিমাণ এবং শেষে বিকাশ পিন দিলেই বিল পরিশোধ প্রক্রিয়াটি শেষ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত