চীনা অ্যাপ স্টোর থেকে ২৫০০ গেম সরিয়ে নিল অ্যাপল

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৭:৫৭ পিএম

লাইসেন্সের বাধ্যবাধকতা মেনে চীনা অ্যাপ স্টোর থেকে আড়াই হাজারেরও বেশি মোবাইল গেইম সরিয়ে নিল অ্যাপল। 

জুলাইয়ে প্রথম সপ্তাহে সরিয়ে নেয়া এ মোবাইল গেমের সংখ্যা জুনের তুলনায় চারগুণ।

রয়টার্স জানায়, অর্থ উপার্জন করে এমন গেইম ডেভেলপারদের জুনের শেষ পর্যন্ত সময় আগেভাগেই বেঁধে দিয়েছিল অ্যাপল। 

এর মধ্যেই গেইম ডেভেলপারদেরকে ইন-অ্যাপ পারচেসের অনুমোদন স্বরূপ চীনা সরকারের ইসুকৃত লাইসেন্স নম্বর দেখানোর কথা বলে মার্কিন প্রতিষ্ঠানটি।

অনেক আগ থেকে এ নিয়ম চালু আছে চীনে, সেগুলো এতদিন মেনেও আসছে অ্যান্ড্রয়েড গেইম ডেভেলপাররা। 

কিন্তু অ্যাপল কেন এতোদিন গেমগুলো অ্যাপ স্টোরে রেখেছিল, বিষয়টি এখনো পরিষ্কার নয়। এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যও করেনি কোম্পানিটি।

অ্যাপ স্টোর থেকে মুছে দেওয়া গেমগুলোর মধ্যে রয়েছে, হে ডে, ননস্টপ চাক নরিস, সলটেয়ার ইত্যাদি গেম। মুছে দেওয়া গেইমগুলোর চীনে সমন্বিত আয় তিন কোটি ৪৭ লাখ ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত