স্বাস্থ্য অধিদপ্তর
পদ ও যোগ্যতা : মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) ৪৯৭ জন। স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি (ল্যাবরেটরি)-তে ডিপ্লোমা পাস। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) ১১৫ জন। স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি (রেডিওগ্রাফি)-তে ডিপ্লোমা পাস। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।
মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) ১১১ জন। স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি (ডেন্টাল)-তে ডিপ্লোমা পাস। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।
মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) ১১৩ জন। স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি (ফিজিওথেরাপি)-তে ডিপ্লোমা পাস। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।
মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওথেরাপি) ৫৩ জন। স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি (রেডিওগ্রাফি)-তে ডিপ্লোমা পাস। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। ১ জুলাই ২০২০ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর। যঃঃঢ়://ফমযংপ.ঃবষবঃধষশ.পড়স.নফ এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ও সময় ২০ জুলাই, ২০২০ বিকেল ৪টা পর্যন্ত।
যোগাযোগ : স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ওয়েব: যঃঃঢ়://ফমযং.মড়া.নফ
সূত্র : ইত্তেফাক, ৩০ জুন, পৃষ্ঠা ১৫
সমাজসেবা অধিদপ্তর
চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন
ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেজ-২
পদ ও যোগ্যতা : সমাজকর্মী ১২৭ জন। সমাজকর্ম/সমাজকল্যাণ/সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিবিএ, এমবিএ, এলএলবি, এলএলএম বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। শিশু সুরক্ষা ও উন্নয়নকাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে দেখা হবে। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ, শিশু আইন ও কমিউনিটিভিত্তিক শিশু সুরক্ষা বিষয়ে ধারণাসহ বাংলা ও ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটারের কাজ জানা থাকতে হবে। দলগতভাবে ও প্রতিকূল পরিস্থিতিতে যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। সর্বসাকল্যে মাসিক বেতন ২৩১০০ টাকা। ৩০ জুন, ২০২০ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। অভিজ্ঞদের বেলায় বয়স সর্বোচ্চ ৪৫ বছর। আবেদনপত্রে পূর্ণ জীবনবৃত্তান্তে পেশাগত প্রাসঙ্গিক প্রশিক্ষণের বিবরণ, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার বিবরণ এবং যোগাযোগের মোবাইল ও ইমেইল নম্বর উল্লেখ করতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এই (যৎসপংঢ়ন২০২০@মসধরষ.পড়স) ইমেইলে স্ক্যান করে পাঠানো যাবে ২২ জুলাই, ২০২০ অফিস চলাকালীন সময় পর্যন্ত। যোগাযোগ : চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেজ-২, সমাজসেবা অধিদপ্তর (৮ম তলা), ই-৮/বি-১, আগারগাঁও, ঢাকা।
সূত্র : যুগান্তর, ৫ জুলাই, পৃষ্ঠা ৬
গ্রন্থনা : আনিকা তাহসিন
