ধর্ষণ মামলার আসামির গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০৮:১৩ এএম

ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার রাজাপুর উপজেলার ঝালকাঠি-ভা-ারিয়া সড়কের গালুয়া পাকাপুল এলাকায় সচেতন এলাকাবাসীর আয়োজনে আধঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা করার চার দিন পেরিয়ে গেলেও আসামি জামাল হোসেন এখনো গ্রেপ্তার হয়নি। প্রায় রাতে আসামি জামাল বাড়িতে থাকলেও পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করেনি। ধর্ষণকারী প্রভাবশালী হওয়ায় টাকার জোরে এখনো পুলিশের অধরা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় মহিলা ইউপি সদস্য সামিরা আক্তার, সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন, বাপ্পি মিয়া প্রমুখ।

রাজাপুর-কাঁঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেন, মামলা হওয়ার পর ওইদিন রাত থেকেই আসামি জামালকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি শিগগিরই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত