চাকরি

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৭:২৫ এএম

বাংলাদেশ ব্যাংক

পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক (প্রকৌশলী-যান্ত্রিক) ৯ জন (কমবেশি হতে পারে)। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস। ন্যূনতম ২টি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। ২ জুলাই ২০২০ তারিখে বয়স সাধারণ প্রার্থীদের বয়স ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। বাংলাদেশ ব্যাংকের এই erecruitment.bb.org.bd  ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ৩০ জুলাই ২০২০ রাত ১১টা ৫৯ পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ৭ জুলাই, পৃষ্ঠা ১১

রংপুর সিটি করপোরেশন কার্যালয়, রংপুর

পদ ও যোগ্যতা : চুক্তিভিত্তিক নির্বাহী প্রকৌশলী (সিভিল) ১ জন। নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন আলোচনা সাপেক্ষ। চুক্তিভিত্তিক নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) ১ জন। নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন আলোচনা সাপেক্ষ। চুক্তিভিত্তিক সহকারী প্রকৌশলী (সিভিল) ২ জন। বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল)। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন আলোচনা সাপেক্ষ। চুক্তিভিত্তিক ল্যাব টেকনিশিয়ান ১ জন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (সিভিল) এবং ল্যাব টেকনিশিয়ান হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন আলোচনা সাপেক্ষ। নির্বাহী প্রকৌশলী (সিভিল) এবং নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) পদের প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য। সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ল্যাব টেকনিশিয়ান পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সনদ, অভিজ্ঞতার সনদ এবং সব শিক্ষাগত যোগ্যতার সনদসহ রংপুর সিটি করপোরেশন, প্রকৌশল শাখায় আবেদন জমা দেওয়া যাবে ২৮ জুলাই, ২০২০ বিকেল ৫টার মধ্যে। যোগযোগ : মেয়র, রংপুর সিটি করপোরেশন, রংপুর। ওয়েব :www.rpcc.gov.bd

সূত্র : কালের কণ্ঠ, ৯ জুলাই, পৃষ্ঠা ১১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : অধ্যাপক ( উদ্ভিদ রোগতত্ত্ব ১ জন এবং মৃত্তিকা বিজ্ঞান ১ জন)। বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা। সহযোগী অধ্যাপক (কৃষি অর্থসংস্থা ও সমবায় ১ জন এবং উদ্ভিদ রোগতত্ত্ব ১ জন)। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। সহকারী অধ্যাপক (কৃষিতত্ত্ব ১, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ  উন্নয়ন ১, উদ্যানতত্ত্ব ১, ফসল উদ্ভিদবিদ্যা ১, কৃষি অর্থসংস্থা ও সমবায় ১ জন)। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। সহকারী পরিচালক (হিসাব শাখা বিভিন্ন বিভাগে ১ জন) বেতনক্রম : ২৯০০০-৬৩৪১০ টাকা। সহকারী প্রকৌশলী (সিভিল) প্রকৌশল শাখা ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সেকশন অফিসার (টেকনিক্যাল) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ-১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার দরকারি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই যঃঃঢ়ং://নংসৎধঁ.বফঁ.নফ ওয়েবসাইটে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১২ আগস্ট, ২০২০ বিকাল ৫টা পর্যন্ত।  যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

সূত্র : কালের কণ্ঠ, ৯ জুলাই, পৃষ্ঠা ১১

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত