নতুন কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগ

রাঙ্গামাটিতে প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৮:১০ এএম

বদলির পর নতুন কর্মস্থলে যোগ না দেওয়া এবং বদলি ঠেকাতে কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগসহ প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙ্গামাটিতে এক প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশলী উজ্জ্বল কান্তি দেওয়ানের বিরুদ্ধে এই বিভাগীয় মামলা করা হয়। তিনি এলজিইডি থেকে ১৩ বছর ধরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে কর্মরত ছিলেন।

এলজিইডির প্রধান প্রকৌশলী আবদুর রশীদ খান স্বাক্ষরিত ৫ জুলাইয়ের এক পত্রে উল্লেখ করা হয়, গত ৩ মার্চ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে প্রেষণাদেশ প্রত্যাহার করে উপসহকারী প্রকৌশলী উজ্জ্বল কান্তি দেওয়ানকে জুরাছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তরে বদলি করা হয় এবং পরবর্তী সময়ে ২৫ মার্চ বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য গত ৬ এপ্রিল থেকে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। কিন্তু এরপরও প্রকৌশলী উজ্জ্বল কান্তি দেওয়ান কর্মস্থলে যোগ দেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত