ভারতীয় পণ্য নিয়ে প্রথম ট্রান্সশিপমেন্ট জাহাজ চট্টগ্রাম বন্দরে

আপডেট : ২১ জুলাই ২০২০, ০১:১৮ পিএম

চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারত থেকে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলে পণ্য পরিবহনের পরীক্ষামূলক প্রথম চালান নিয়ে একটি জাহাজ বন্দরে পৌঁছেছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে পণ্যবাহী চারটি কন্টেইনার নিয়ে বাংলাদেশি জাহাজ এমভি সেঁজুতি বন্দরের বর্হিনোঙ্গরে এসে পৌঁছায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক মঙ্গলবার দুপুরে দেশ রূপান্তরকে জানান, ট্রান্সশিপমেন্টের পণ্য নিয়ে এমভি সেঁজুতি গতরাত ১টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এসে পৌঁছেছে।

জাহাজটিকে এখন বন্দরের এনসিটি এক নম্বর জেটিতে ভিড়ানোর জন্য আনা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে রবিবার ভারতের হলদিয়ার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে পণ্য নিয়ে জাহাজটি কলকাতা থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়।

জানা গেছে, কন্টেইনার খালাসের পর ট্রেইলরযোগে এসব কন্টেইনার সড়কপথে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের ত্রিপুরায় যাবে।

ভারত থেকে দেশটির এক এলাকা থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং সড়কপথ ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের (ট্রান্সশিপমেন্ট) পরীক্ষামূলক প্রথম চালান হচ্ছে এটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত