বিদেশিদের লভ্যাংশ পাঠানোর প্রক্রিয়া সহজ হলো

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৭:২৫ এএম

বিদেশিদের বিনিয়োগ থেকে প্রাপ্ত লভ্যাংশ আয় দেশের বাইরে প্রেরণের প্রক্রিয়া আরও সহজ করল কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে লভ্যাংশ বাবদ অর্থ নিজ দেশে প্রেরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করতে হবে না। তবে লভ্যাংশ প্রেরণের সাধারণ নির্দেশনা অনুসরণ এবং সংশ্লিষ্ট তথ্য ও ডকুমেন্ট ব্যাংলাদেশ ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক পরিদর্শনের জন্য সংরক্ষণ করতে হবে। বিদেশিদের লভ্যাংশ প্রেরণ সহজ করে গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত লেনদেন সহজ ও ব্যয় কমিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগে বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ নিজ দেশে পাঠানোর এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে গতকালের সার্কুলারের মাধ্যমে এই বাধ্যবাধকতা প্রত্যাহার করে নিল বাংলাদেশ ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত