দৈনিক দেশ রূপান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গত রবিবার তার নমুনা সংগ্রহ করে রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
