দরকারি ৬ মোবাইল অ্যাপ

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৭:২৪ এএম

Don’t study hard, study smart!’ তাই পড়াশোনায় পরিশ্রমের চেয়ে কৌশলকে বেশি গুরুত্ব দিতে হবে।  যে স্মার্টফোন দিয়ে তুমি সারাদিন গেইম খেলছো বা সোশ্যাল মিডিয়ায় ঘুরেফিরে সময় নষ্ট করছো, সেটিই হয়ে উঠতে পারে পড়াশোনার  সেরা হাতিয়ার। এমন কিছু মোবাইল অ্যাপস আছে, যা তোমাকে পড়াশোনা করতে সহায়তা করবে। সফল করে তুলবে তোমার শিক্ষাজীবন। লিখেছেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুহিব্বুল্লাহ এমদাদ

Timetable : এই অ্যাপটি ক্লাস, পরীক্ষা থেকে শুরু করে যেকোনো কাজের হিসাব খুব সুন্দরভাবে গুছিয়ে টুকে রাখে। তোমার প্রতিদিনের রুটিন তৈরি করে সেই শিডিউল অনুযায়ী টাইমারও সেট করে নিতে পারবে। ব্যস্ততার মধ্যে কোনো কাজ যাতে ভুলবশত : ছুটে না যায়, কিংবা সময়ের কাজ যাতে সময়ে শেষ করা যায়, সেক্ষেত্রে এই অ্যাপের জুড়ি নেই। তাই তোমার পড়াশোনার কাজগুলোকে দৈনন্দিন কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করে ফেলতে পারো নিজস্ব রুটিন।

My Script Stylus Beta  : যদি তুমি টাইপিং-এর বদলে হাতে লিখে নোট করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করো, তবে এই অ্যাপটি তোমার জন্য দারুণ কার্যকর। এখানে হাতের লেখা হিজিবিজি হলেও সমস্যা নেই, অ্যাপটি সাধারণত লেখা বুঝে নিয়ে তা সাজিয়ে তোলে নোট আকারে। এতে সহজেই যেকোনো ভাষায় নোট করতে পারবে। হাতের লেখা বিভিন্নভাবে এডিটও করতে পারবে। তাছাড়া গণিতের বিভিন্ন সমীকরণ, চিত্র, পিডিএফ ফাইল সংযোজন করার সুযোগও রয়েছে। তাই অ্যাপটি হতে পারে তোমার নোট করার নিত্যসঙ্গী।

Pocket খেলাচ্ছলে শেখার জন্য অসাধারণ একটি অ্যাপ এটি। বিশেষ করে নতুন ভাষা শেখার ক্ষেত্রে এটি বেশ উপকারী। তাছাড়া এখানে অডিও, ভিডিও-এর মধ্যে দিয়ে শিখে নিতে পারো যেকোনো বিষয়। পাশাপাশি নিজের প্রতিদিনের কাজের একটা সুস্পষ্ট অগ্রগতিও দেখিয়ে দিবে এই অ্যাপ। পরিকল্পনা অনুযায়ী তুমি কতটা সফল কিংবা পিছিয়ে আছো তার সূক্ষ্ম ধারণাও পাবে। এতে কাজের প্রতি আগ্রহ যেমন বাড়বে, তেমনি জাগবে নতুন উদ্যমে পড়াশোনা করার স্পৃহা।

Duolingo: ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে এমন অনেক শিক্ষামূলক আর্টিকেল কিংবা ভিডিও চোখে পড়ে যা আমরা সময়ের অভাবে সঙ্গে সঙ্গে পড়তে পারি না। সেসব কন্টেন্ট পরবর্তী সময়ে পড়ার দারুণ ব্যবস্থা করেছে এই অ্যাপটি। আনন্দের ব্যাপার হচ্ছে, এখানে একবার সেভ করে রাখলে পরে যেকোনো সময় ইন্টারনেট কানেকশন ছাড়াই সব কন্টেন্ট দেখতে বা পড়তে পারবে। তাছাড়া পড়ার সময় পেজটি সাজিয়ে নিতে পারবে নিজের পছন্দের রঙে। এই অ্যাপের সাহায্যে সব গুরুত্বপূর্ণ কন্টেন্ট সংরক্ষণ করে রাখা যাবে।

উঁড়ষরহমড় : এই অ্যাপটি বিশেষভাবে তাদের জন্য যারা নতুন কোনো ভাষা শিখতে আগ্রহী। এখানে বিভিন্ন খেলার ব্যবস্থা আছে যার মাধ্যমে মজায় মজায় শিখে নিতে পারো ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান-এর মতো অনেকগুলো ভাষা! নতুন ভাষা শেখার ব্যাপারটা যতটা কঠিন মনে হয়, এই অ্যাপটি তাকে ততই সহজ করে তোলে।

Exam Countdown  তোমার সব পরীক্ষার তারিখ লিপিবদ্ধ করে রাখার জন্য রয়েছে ‘এক্সাম কাউন্টডাউন’। অ্যাপটি পরবর্তী সময়ে তোমাকে ক্রমাগত মনে করিয়ে দেবে, সাবধান করে দিবে পরীক্ষার ব্যাপারে। পরের পরীক্ষা ঠিক কতদিন কিংবা ঘণ্টা পর এই হিসাব রাখা এবং তোমাকে সতর্ক করে দেওয়াই এর কাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত