নিজেদের বিদ্যুৎ বিভাগকে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে বিদ্যুৎ কেনাবেচার অনুমতি দিয়েছে নেপাল সরকার।
হিমালয় টাইমস জানিয়েছে, বিদ্যুতের আন্তদেশীয় এই বাণিজ্যের জন্য সরকারের বিশেষ যে অনুমতির দরকার ছিল, সেটি সম্প্রতি পেয়েছে নেপাল ইলেক্ট্রিসিটি অথরিটি (এনইএ)।
নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী বর্ষমান পুন জানান, গত সোমবার মন্ত্রীপরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়। এই অনুমোদনের ফলে নেপালের বিদ্যুৎ উৎপাদন জাতীয় প্রয়োজনের তুলনায় বেশি হলে দেশটি ভারত এবং বাংলাদেশের কাছে বিক্রি করতে পারবে। একইভাবে কম পড়লে যে দেশ রাজি থাকতে তাদের থেকে কিনতেও পারবে।
পুন এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘অন্য পণ্যের মতো এখন থেকে রিয়েল টাইমে বিদ্যুৎ বাণিজ্য করা যাবে।’
