আমিরাত ও মালদ্বীপ থেকে ফিরল ৩০০ বাংলাদেশি

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৬:৪২ এএম

কভিড-১৯ এর কারণে আটকেপড়া বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও মালদ্বীপের রাজধানী মালে থেকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি বিশেষ ফ্লাইট। গতকাল বৃহস্পতিবার দুবাই থেকে ১৪০ যাত্রী নিয়ে দুপুর ১২টা ৬ মিনিটে এবং মালে থেকে ১৬০ যাত্রী নিয়ে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে দেশ রূপান্তরকে জানান সংস্থাটির মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত