ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য হাসপাতালটির জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডটি প্রস্তুত করা হয়েছে। এতে করে আরও বড়সংখ্যক রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন।
গতকাল রবিবার দুপুরে তিনি তার অফিস কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান। পরিচালক বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বব্যাপী কভিড-১৯ পরিস্থিতিতে বৃহত্তর প্রস্তুতি হিসেবে হাসপাতালে ইমার্জেন্সি বিভাগের বেজমেন্টে কভিড-১৯-এর রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।’
