৭০ কোটি মানুষের কাছে হুয়াওয়ের ডিভাইস

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৭:৩৮ এএম

বর্তমানে সারা বিশ্বে ৭০ কোটির বেশি হুয়াওয়ে ডিভাইস ব্যবহারকারী রয়েছেন বলে জানিয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সম্প্রতি ১৯তম চীনা ইন্টারনেট সম্মেলনে এই তথ্য জানানো হয়। হুয়াওয়ের হিসাব অনুযায়ী, বর্তমান সংখ্যা গত বছরের তুলনায় ৩২ ভাগ বেশি। হুয়াওয়ের নিবন্ধিত ডেভেলপার এখন ১৬ লাখে পৌঁছেছে, যা আগের বছরের চেয়ে ৭৬ ভাগ বেশি। আর ৮১ হাজারের বেশি ইনোভেটিভ অ্যাপ্লিকেশন সংযুক্ত করা হয়েছে হুয়াওয়ে মোবাইল সার্ভিস কোরে বা এইচএমএসে। হুয়াওয়ে বিশ্বাস করে, ক্রমেই ডিজিটাল প্রযুক্তি দ্বারা পরিচালিত এই বিশ্বে কাউকেই সেবার বাইরে রাখা যাবে না। তাই গ্রাহকদের আরও ভালো সেবা দিতে ডেভেলপারদের অনবরত উৎসাহ দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে শাইনিং প্রোগ্রামের অধীনে ডেভেলপারদের এক বিলিয়ন ডলার প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছিল। এই প্রোগ্রামের অধীনে এখন পর্যন্ত দশ হাজারের বেশি উদ্ভাবনী অ্যাপস নিয়ে কাজ হয়েছে। এ ছাড়া হুয়াওয়ে কুইক অ্যাপের মতো আরও কিছু উদ্ভাবনী সেবা নিয়ে আসছে, যা মানুষের ডিজিটাল লাইফ আরও ‘সমৃদ্ধ ও সহজ’ করে তুলছে। ইনস্টলেশন-ফ্রি কুইক অ্যাপ কম মেমোরি ব্যবহারে ব্যবহারকারীদের ট্যাপ-টু-ইউজ এক্সপেরিয়েন্স দিচ্ছে। কুইক অ্যাপের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত অ্যাবিলিটি বিশ্বব্যাপী গ্রাহকদের কনটেন্ট অ্যাবিলিটি, কার্ড অ্যাবিলিটি এবং অ্যাপ অ্যাবিলিটির মতো উচ্চমানসম্পন্ন সেবা দিয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত