যশোরে বজ্রপাতে ছেলের মৃত্যু বাবা আহত

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৫:২৬ পিএম
যশোরের চৌগাছায় বজ্রপাতে  টিটো হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় নিহতের বাবা মোশাররফ হোসেন মুশা (৫৫) আহত হয়েছেন। উপজেলার জগদিশপুর ইউনিয়নের কান্দি গ্রামে এই ঘটনা ঘটে। 
 
একই গ্রামের বাসিন্দা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউসির) গবেষণা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,  হতাহতরা মঙ্গলবার বিকেলে বৃষ্টির সময় গ্রামের মাঠে ধানের চারা রোপন করছিল।  এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই টিটোর মৃত্যু হয় এবং তার বাবা মোশাররফ হোসেন আহত হয়। আহত মোশাররফকে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।     
 
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কান্দি মাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।  
×
সর্বশেষ সর্বাধিক পঠিত