চাকরি

আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৬:৫৮ এএম

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)

পদ ও যোগ্যতা : ক্যাশিয়ার ৬৪ জন। এইচএসসি বা সমমানের পরীক্ষা পাস। বেতনক্রম :  ১০,২০০-২৪৬৮০ টাকা। ভা-াররক্ষক ৫২ জন। এইচএসসি বা সমমানের পরীক্ষা পাস। বেতনক্রম : ১০,২০০-২৪৬৮০ টাকা। পাম্প অপারেটর ২৫ জন। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষা পাসসহ সংশ্লিষ্ট কাজের ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

২২ জুলাই তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। জেলা কোটার তথ্য পাওয়া যাবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবে।

((http://badc. teletalk. com. bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ও সময় ২০ আগস্ট, ২০২০ বিকেল ৫ টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলি, এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলি এবং অন্যান্য প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে ( (http://badc.teletalk. com.bd)  এই ওয়েবসাইটে। পরীক্ষা সংক্রান্ত দরকারি সব তথ্য পাওয়া যাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এই www.badc.gov.bd)) ওয়েবসাইটে।

যোগাযোগ : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), নিয়োগ ও কল্যাণ বিভাগ, কৃষি ভবন, ৪৯-৫১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ২০ জুলাই, পৃষ্ঠা ৫, ৭, ১১

মহানগর দায়রা জজের কার্যালয়, চট্টগ্রাম

পদ ও যোগ্যতা : গাড়িচালক ৫ জন। অষ্টম শ্রেণি পাস এবং বৈধ লাইসেন্সসহ ৫ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ১৬ আগস্ট, ২০২০ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ১৬ আগস্ট ২০২০, বিকেল ৫টা পর্যন্ত।

যোগাযোগ : মহানগর দায়রা জজের কার্যালয়, চট্টগ্রাম

সূত্র : সমকাল, ১৮ জুলাই, পৃষ্ঠা ৭

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : জুনিয়র সাইকোলজিস্ট একজন। মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি পাস। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। অটিজম শিশু বা ব্যক্তিদের নিয়ে কাজ করা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন ২৫০০০ টাকা নির্ধারিত। ৩০ জুলাই, ২০২০ তারিখে বয়স ১৮ থেকে ৩৫ বছর। অভিজ্ঞদের বেলায় সর্বোচ্চ ৪৫ বছর। আবেদন জমা দেওয়া যাবে ২০ আগস্ট, ২০২০ সময় ৩টা ৩০ পর্যন্ত।

যোগাযোগ : ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়, এ/২, সেকশন ১৪, মিরপুর, ঢাকা।

সূত্র : যুগান্তর, ১৮ জুলাই, পৃষ্ঠা ৩

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত