পূবালী ব্যাংক পর্ষদের ১২৪৭তম সভায় মু. আযীযুল হক অডিট কমিটির চেয়ারম্যান, এম. কবিরুজ্জামান ইয়াকুব রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, মো. আবদুর রাজ্জাক মন্ডল নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ড. শাহ্দীন মালিক নমিনেশন ও রিম্যুনারেশন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী আযীযুল হক প্রবেশনারি অফিসার হিসেবে পাকিস্তানের হাবিব ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পূবালী ব্যাংকের পর্ষদ পরিচালক কবিরুজ্জামান ইয়াকুব ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্য থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পূবালী ব্যাংক পর্ষদের পরিচালক আবদুর রাজ্জাক মন্ডল ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহ্দীন মালিক পূবালী ব্যাংক পর্ষদ ও পূবালী ব্যাংক সিকিউরিটিজের স্বতন্ত্র পরিচালক। পেশাগত জীবনে ৩২ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। বিজ্ঞপ্তি।
