স্মার্ট মাস্ক: অনুবাদ করে দেবে ৮ ভাষা

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০১:৩১ পিএম

করোনা মহামারির কারণে মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় বস্তু এখন মাস্ক। ভাইরাসটি থেকে রেহাই পেতে বিশেষজ্ঞরাও বারবার মাস্ক পরার প্রতি গুরুত্ব দিয়ে আসছেন।

অনেক দেশ মাস্ক পরা বাধ্যতামূলক করেছে, নয়তো জেল-জরিমানার সম্মুখীন হতে হবে। ফলে মাস্কের চাহিদাও বেড়ে গেছে।

এর মধ্যে স্মার্ট মাস্ক এনে তাক লাগিয়ে দিয়েছে  জাপানি উদ্যোক্তা প্রতিষ্ঠান ডোনাট রোবোটিকস।

সিএনএন জানায়, বিশেষ ধরনের এ মাস্ক স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার পাশাপাশি যোগাযোগ ও সামাজিক দূরত্বের বিষয়টি সহজে নিশ্চিত করতে পারবে।

সি-ফেস স্মার্ট মাস্ক নামের এ পণ্যটির সঙ্গে যুক্ত করা যায় অ্যাপ। কণ্ঠস্বর বাড়িয়ে তোলা, কথাবার্তার প্রতিলিপি লেখা সেইসঙ্গে আটটি ভিন্ন ভাষায় তা অনুবাদ করতে পারে এটি। 

মূলত এয়ারলাইন ও সুপার মার্কেটের কর্মীদের জন্য এই স্মার্ট মাস্কের নকশা করা হয়। করোনা সংক্রমণ ঠেকানোর পাশাপাশি উন্নত যোগাযোগের জন্য এ মাস্ক ব্যবহার করা যাবে। 

স্মার্ট ফোনে ব্লুটুথের মাধ্যমে মাস্কটি সংযুক্ত করতে হয়। এরপর অ্যাপের মাধ্যমে জাপানি থেকে ইংরেজি, চীনা, কোরিয়ান, ভিয়েতনামি, ইন্দোনেশিয়ান, ফ্রেঞ্চ ও স্প্যানিশ ও ভাষায় অনুবাদ করা যায়।

ডোনাট জানিয়েছে, ডিসেম্বর নাগাদ জাপানে ৫ থেকে ১০ হাজার মাস্ক তারা সরবরাহ করতে পারবে তারা। প্রতিটি মাস্কের দাম পড়বে ৪০ থেকে ৫০ মার্কিন ডলার। 

আগামী বছরের এপ্রিল মাস নাগাদ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এ মাস্ক সরবরাহ করার ভাবছে জাপানের প্রতিষ্ঠানটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত