ইন্টার মিলানে চুক্তি স্থায়ী করলেন ম্যানইউ’র সানচেস

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৪:১৮ পিএম

এক মৌসুমে ধারে খেলার পর ইন্টার মিলানের সঙ্গে তিন বছরের স্থায়ী চুক্তি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেক্সিস সানচেস। চুক্তি অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত থাকবেন আক্রমণভাগের এই ফুটবলার।

এই নিয়ে গত ১২ মাসে ম্যানইউ থেকে তিনজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করল ইন্টার। এর আগে স্ট্রাইকার রোমেলু লুকাকু ও মিডফিল্ডার অ্যাশলে ইয়াংকে দলে টানে সেরি আর ক্লাবটি।

গত বছরের আগস্টে ধারে ইন্টারে পাড়ি জমান সানচেজ। সব ধরনের প্রতিযোগিতায় ২৯ ম্যাচ খেলে চারটি গোল করেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

জার্মানিতে ইউরোপা লিগের শেষ আটে সানচেসকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ইন্টার। গত বুধবার গেতাফেকে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ক্লাবটি।

সানচেস এর আগে ২০১৮ সালে আর্সেনাল থেকে ম্যানইউয়ে পাড়ি জমান। রেড ডেভিলদের হয়ে খেলেন ৪৫টি ম্যাচ। গোল করেন মাত্র পাঁচটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত