সম্প্রতি প্রথমবারের মতো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) স্থাপত্য বিভাগ তাদের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের প্রকল্পের জন্য অনলাইন জুরি আয়োজন করেছে। এই আয়োজন অন্য সব শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র ও আগ্রহীদের জন্য সামাজিক মাধ্যমে সরাসরি প্রচার করা হয়। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯ হাজার ৭৭০ জনের কাছে পৌঁছায়, ৩ হাজার ৭৬০ জন সরাসরি দেখেন ও ১৬৩টি অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে এটি শেয়ার হয়। স্থপতি আজমেরি নুসরাত সোমা, স্থপতি মো. শরিফুল ইসলাম, বিভাগীয় প্রধান স্থপতি আরেফিন ইব্রাহীম এবং নিজ নিজ প্রকল্প উপদেষ্টার তত্ত্বাবধানে শিক্ষার্থীরা তাদের প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করেন। বিজ্ঞপ্তি।
×
