বাংলাদেশ ব্যাংক
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়
পদ ও যোগ্যতা : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর ২ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক বা সমমানের পাস। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা। ১ জুলাই ২০১৯ তারিখে বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। বাংলাদেশ ব্যাংকের এই (যঃঃঢ়ং://বৎবপৎঁরঃসবহঃ.নন.ড়ৎম.নফ) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ২৩ আগস্ট, ২০২০, রাত ১১টা ৫৯ পর্যন্ত।
যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, প্রধান কার্যালয়, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ, ৩১ জুলাই, পৃষ্ঠা ১১
বাংলাদেশ পুলিশ, পুলিশ টেলিকম সংস্থা
পদ ও যোগ্যতা : অফিস সহায়ক ৫ জন। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ৫ আগস্ট ২০২০ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। ৩১ আগস্ট, ২০২০ তারিখ অফিস চলাকালীন পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে অতিরিক্ত আইজি (টেলিকম) পুলিশ টেলিকম ভবন, রাজারবাগ, ঢাকাÑ এই ঠিকানায়। আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে প্রকাশিত বিজ্ঞপ্তি ও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।
যোগাযোগ : বাংলাদেশ পুলিশ, পুলিশ টেলিকম সংস্থা, পুলিশ টেলিকম ভবন, রাজারবাগ, ঢাকা।
ওয়েব : িি.িঃবষবপড়স.ঢ়ড়ষরপব.মড়া.নফ
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৫ আগস্ট, পৃষ্ঠা ৫
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
পদ ও যোগ্যতা : মেডিকেল অফিসার ২০ জন। এসএসসি ও এইচএসসিতে ১ম বিভাগ বা শ্রেণি বা সমমানের ফলসহ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে এমবিবিএস ডিগ্রি পাস। নিউক্লিয়ার মেডিসিন ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ/ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিএমডিসির রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ৫ আগস্ট ২০২০ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। যঃঃঢ়://নধবপ.ঃবষবঃধষশ.পড়স.নফ এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ২৮ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত।
আবেদন ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে প্রকাশিত বিজ্ঞপ্তি ও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।
যোগাযোগ : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা। ওয়েব : িি.িনধবপ.মড়া.নফ
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৫ আগস্ট, পৃষ্ঠা ৬
গ্রন্থনা : আনিকা তাহসিন
