অ্যাপলের বিরুদ্ধে চীনা কোম্পানির ১৪০ কোটি ডলারের মামলা

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৯:১৭ এএম

পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে ১৪০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছে চীনভিত্তিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) কোম্পানি সাংহাই ঝিঝেন ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক টেকনোলজি (শাও-আই) । রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি যেসব পণ্য উৎপাদন, ব্যবহার, বিক্রির অঙ্গীকার চুক্তি হয়েছে, বিক্রি হচ্ছে এবং আমদানির ক্ষেত্রে পেটেন্ট মানা হয়নি, সেগুলো জব্দ করার দাবি জানিয়েছে শাও-আই। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপলের ভয়েস-রিকগনিশন প্রযুক্তিতে জেনেশুনে তাদের একটি পেটেন্ট অমান্য করা হয়েছে। এ পেটেন্টের জন্য তারা ২০০৪ সালে আবেদন করে অনুমোদন পায় ২০০৯ সালে। আদালতের মামলার কপি এখনো অ্যাপলের হাতে পৌঁছায়নি। মামলার কপি হাতে পেলে পরবর্তী সময়ে করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, অ্যাপল বিষয়টির সমাধানে আইনি লড়াই করবে। অ্যাপল জানিয়েছে, শাও-আইয়ের পেটেন্ট করা কোনো প্রযুক্তি তারা ব্যবহার করেনি। শাও-আই যে প্রযুক্তির কথা বলছে সেটা গেম এবং ইনস্ট্যান্ট মেসেজিং সংশ্লিষ্ট, যা ব্যবহারের প্রশ্নই ওঠে না। অ্যাপল পণ্যে শাও-আইয়ের রোবট প্রযুক্তির কোনো ব্যবহার হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত