শূকরের মুখ থেকে ল্যাপটপ উদ্ধারে ‘উলঙ্গ দৌড়’

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৮:৪২ পিএম

বার্লিনের সৈকতে সূর্যস্নানে ছিলেন এক বয়স্ক জার্মান। তা দেখে ‘সহ্য হয়নি’ বন্য শূকরের। হঠাৎ তার ল্যাপটপের ব্যাগ নিয়ে ভো দৌড় দেয় সে!

ল্যাপটপসহ শূকরকে পালাতে দেখে ওই ব্যক্তি গোসল ফেলে উপরে উঠে আসেন। কিছু না পরেই ওই অবস্থায় ধাওয়া করেন ‘পাজি’ প্রাণীটিকে।

জার্মানির অভিনেতা অ্যাডেল ল্যান্ডউয়ার ওই সময় ঘটনাস্থলে ছিলেন। হাতে ক্যামেরা থাকায় এই দৃশ্য ধরে রাখেন তিনি। পরে ফেইসবুকে পোস্ট করেন।

বিবিসির খবরে বলা হয়েছে, অ্যাডেল ওই ব্যক্তিকে ছবিগুলো দেখালে তিনি হাসতে হাসতে লুটিয়ে পড়েন। পরে অনুমতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়েন।

এই অভিনেত্রী লিখেছেন, ‘লোকটি নিজের উদ্দেশ্য সাধনে খুব ফোকাসড ছিলেন।’

তার পরামর্শ, কিছু অর্জন করতে হলে সবারই এমন হওয়া উচিত।

ল্যাপটপের ব্যাগটির পাশে পিৎজা ছিল। শূকরটি সেই পিৎজা খেতে ব্যাগের কাছে আসে। খেতে খেতে হঠাৎ হলুদ ব্যাগের দিকে নজর যায়। এরপর ঘটে দুপক্ষের ওই ‘দৌড়পর্ব’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত