করোনার উপসর্গ নিয়ে বলিউড তারকা অভিনেতা সঞ্জয় দত্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় বলিউডের ‘মুন্নাভাই’কে। বুকে অস্বস্তি বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাক্তাররা জানিয়েছেন, তাকে আইসিইউতে রাখা রয়েছে। তার অবস্থা স্থিতিশীল।
গত সপ্তাহে ২৯ জুলাই নিজের জন্মদিন কাটিয়েছেন ৬১ বছরের ‘সঞ্জু বাবা’। জানা যাচ্ছে, তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল, সে কারণে বুকে অস্বস্তি বোধ করেন তিনি।
তবে সঞ্জয় দত্তের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। তার করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, সে কারণে আরটি-পিসিআর পরীক্ষার জন্য আবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তাকে নন-কোভিড ওয়ার্ডে রাখা হয়েছে।
সঞ্জয়ের চিকিৎসক জলিল পারকার জানিয়েছেন, কেন এ অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে, তা জানতে বেশ কিছু পরীক্ষা করা হবে।
