জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ‘জয়তু বঙ্গমাতা’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার বঙ্গমাতার ৯১তম জন্মদিনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
জয়ীতা প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থটির মুখবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বইটির সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। গ্রন্থটির প্রকাশক জয়ীতা প্রকাশনীর ইয়াসিন কবীর জয় এবং প্রচ্ছদ ও অঙ্গসজ্জা করেছেন শাহরিয়ার খান বর্ণ। ১২৬ পৃষ্ঠার এই বইটিতে শতাধিক আলোকচিত্র ব্যবহার করা হয়েছে। জয়ীতা প্রকাশনীর ২০/২১ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয় থেকে ৬০০ টাকা মূল্যে বইটি সংগ্রহ করা যাবে।
