চাকরি

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৭:০১ এএম

বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি, চট্টগ্রাম

পদ ও যোগ্যতা : চিফ পেটি অফিসার (সিগন্যাল) একজন। বাংলাদেশ নৌবাহিনীর উচ্চতর শিক্ষা পরীক্ষা অথবা এইচএসসি পাসসহ বাংলাদেশ নৌবাহিনীর প্রাক্তন পেটি অফিসার এবং সিগন্যাল স্কুলের প্রশিক্ষক হিসেবে ১ বছরের অভিজ্ঞতা অথবা মেরিন অ্যাকাডেমির প্রি-সি কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেট। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন। এইচএসসি বা সমমান পাস। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

চিকিৎসা সহকারী একজন। স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে ফার্মাসিস্ট সার্টিফিকেটসহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা প্যারামেডিক সনদসহ ৮ বছরের কাজের অভিজ্ঞতা। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

মোটর ড্রাইভার একজন। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যান চালনায় ৩ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।

টেলিফোন অপারেটর একজন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে টিএনটি বোর্ড থেকে সার্টিফিকেটধারী।

২০ আগস্ট, ২০২০ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। চিফ পেটি অফিসার (সিগন্যাল) এর বেলায় বয়স সর্বোচ্চ ৪৫ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর।

www.macademy.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফরম ও অন্যান্য তথ্য। আবেদন ২০ আগস্ট, ২০২০ তারিখ অফিস চলাকালীন পৌঁছানো যাবে। আবেদনের বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।

যোগাযোগ : বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি, চট্টগ্রাম।

ওয়েব :www.macademy.gov.bd

সূত্র : আমাদের সময়, ২৩ জুলাই, পৃষ্ঠা ৭

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ৪ জন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক বা সমমান। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৯ম গ্রেডে বা তদূর্ধ্ব গ্রেডভুক্ত পদে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

৬ সেপ্টেম্বরে বয়সসীমা সর্বোচ্চ ৩৭ বছর। কর্মরতদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট  (www.bba.gov. bd)) অথবা  (http:// eservice.bba.gov.bd/recruitment/) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন পদ্ধতি ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে প্রকাশিত বিজ্ঞপ্তি ও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।

যোগাযোগ : বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, প্রশাসন শাখা, সেতু ভবন, বনানী, ঢাকা। ওয়েব :www.bba.gov.bd

সূত্র : ইত্তেফাক, ৬ আগস্ট, পৃষ্ঠা ৪

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত