খাতেমুন্নেছা খানমের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৩:৫৩ এএম

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আজম খানের মা মোসাম্মৎ খাতেমুন্নেছা খানমের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ১৯৯৫ সালের এদিনে ঢাকার গ্রিন রোডের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মরহুমার ৬ ছেলের মধ্যে তিনজন বিমান ও নৌবাহিনীতে কর্মরত ছিলেন। বাকি তিনজন চাকরিজীবী ও ব্যবসায়ী। পাঁচ মেয়ের মধ্যে একজন স্কুলের প্রধান শিক্ষক, একজন ইডেন কলেজের প্রভাষক, একজন চাকরিজীবী ও দুজন গৃহিণী। স্বাধীনতাযুদ্ধে খাতেমুন্নেছার দুই ছেলে বিমানবাহিনীর সার্জেন্ট শামসুল করিম খান (সিরাজ) ও মহাখালী পাবলিক হেলথ অফিসের চাকরিজীবী খান মো. ছগীর (ছগীর খান) পাকিস্তান বাহিনীর হাতে শহীদ হন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, দোয়া অনুষ্ঠান, কবর জিয়ারত এবং গরিব ও এতিমদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। আজম খানসহ পরিবারের সদস্যরা তাদের মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত