বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বিকেলে

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১১:৫৩ এএম

দেশের করোনা ও বন্যা পরিস্থিতি পর্যালোচনা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।

রবিবার বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের বর্তমান করোনা ও বন্যা পরিস্থিতি এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত