করোনায় আক্রান্ত ফেনী পৌরসভার মেয়র

আপডেট : ২১ আগস্ট ২০২০, ০৮:৪৯ পিএম

শিল্প উদ্যোক্তা স্টার লাইন গ্রুপ অব ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন করোনা আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শুক্রবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

তার ছোট ভাই মো. মাইন উদ্দিন জানান, গত কয়েকদিন মেয়র হাজী আলাউদ্দিন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। পরে বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্টের নমুনা পরীক্ষার পর মেয়র আলাউদ্দিনের দেহে করোনা নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার তাকে ঢাকার উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত