ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শুক্রবার ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। বাবর আজম অধিনায়ক। প্রথমবারের মতো যে দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী পেসার নাসিম শাহ। আর আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় ব্যাটার হায়দার আলি।
অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজকে দলে রেখেছে পাকিস্তান। সিরিজের সবগুলো ম্যাচই হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। ২৮ আগস্ট প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।