ফের বান্ধবী জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ের গুঞ্জন

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৮:৪৮ পিএম

বান্ধবী আর সন্তানদের নিয়ে সুখের সংসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় দুর্দান্ত ফুটবলারের পাশাপাশি বাবা এবং প্রেমিক হিসেবেও ক্রিস্তিয়ানো রোনালদোর জুড়ি মেলা ভার।

এমনিতে রোনালদোর বান্ধবীর তালিকায় রয়েছে অনেক নাম। তবে ২০১৬ সাল থেকে জর্জিনা রদ্রিগেজের সঙ্গেই আছেন তিনি। রোনালদোর চতুর্থ সন্তানের মাও এই পর্তুগিজ মডেল।

ভবিষ্যতের কথা ভেবে জর্জিনার সঙ্গে এই ভালোবাসার সম্পর্ককেই কি আরো মজবুত করার পথে পা বাড়ালেন সিআর সেভেন? করোনা আবহে গোপনেই কি জর্জিনার সঙ্গে সেরে ফেললেন বাগদান পর্ব? সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারো এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন দুটি ছবি পোস্ট করেছেন জর্জিনা। যার একটিতে রোনালদোকে আলিঙ্গন করছেন তিনি। লাল গাউনে গ্ল্যামারাস দেখাচ্ছে জর্জিনাকে। আর সাদা-কালো প্রিন্টেড শার্টে রোনালদো।

অন্য একটি ছবিতে আবার জর্জিনা একা। বাঁ-হাতে ধরে রয়েছেন গোলাপ ফুল। আর অনামিকায় জ্বলজ্বল করছে আংটি। সঙ্গে লেখা, ‘হ্যাঁ।’

ঠিক এখান থেকেই গুঞ্জনের শুরু। নেটিজেনরা মনে করছেন, দীর্ঘদিনের বান্ধবীকে এবার হয়তো বিয়ের প্রস্তাবই দিয়ে ফেললেন পর্তুগিজ সুপারস্টার। তাতেই সম্মতি দেন জর্জিনা। আংটি বদল হয়ে গেছে বলেও মনে করছেন অনেক।

ছবি পোস্ট করার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন জর্জিনা। অনেকে আবার নিশ্চিত হতে প্রশ্ন করেছেন, তারা কি সত্যিই বাগদান সারলেন? রোনালদো-জর্জিনার পক্ষ থেকে অবশ্য কোনো উত্তর মেলেনি।

অবশ্য রোনালদো-জর্জিনার বিয়ে নিয়ে এমন গুঞ্জন এটাই প্রথম নয়। জুলাইয়ের শুরুর দিকেও এমন হয়েছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পরও দুজন বিয়ে সেরে ফেলেছেন বলে খবর বেরিয়েছিল।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন রোনালদো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত