ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়ালেন মন্দানা করিমি

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১১:৪১ পিএম

ভরা বর্ষায় ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়ালেন বলিউডের ইরানি সুন্দরী মন্দানা করিমি। নগ্ন দেহে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে তুললেন সেলফি। সেই সেলফি আপলোড করলেন নিজের প্রোফাইলে।

ছবি দেখেই বোঝা যাচ্ছে বাথটব থেকে সদ্য স্নান সেরে বেরিয়ে এসেছেন মন্দানা। মাথার চুল অগোছালো। গায়ে রয়েছে শুধু শরীর মোছার তোয়ালে খানা। তা জড়িয়েই কখনো সামনে থেকে পোজ দিয়েছেন। আর এভাবেই উদ্‌যাপন করতে চেয়েছেন নিজের নারী স্বত্তাকে।

ইরানের তেহরানে জন্ম মন্দানার। বাবা ইরানের হলেও মা ছিলেন ভারতীয়। নিজের সাক্ষাৎকারে মন্দানা জানিয়েছিলেন, ছোটবেলাটা রক্ষণশীল পরিবারেই কেটেছে তার। বড় হয়ে যখন মডেলিংয়ের দুনিয়ায় প্রবেশ করেন তখন থেকেই সাহসী মন্দানার সফর শুরু হয়। মডেলিংয়ের জন্যই তিন মাসের জন্য মুম্বাইয়ে এসেছিলেন মন্দানা। সেখান থেকে সুযোগ পেয়ে যান ‘রয়’, ‘ভাগ জনি’, ‘ক্যায়া কুল হ্যায় হাম’ ছবিতে। তবে তার ভাগ্য ফেরে সালমান খান সঞ্চালিত ‘বিগ বস ৯’ শোয়ের মাধ্যমে। ১০৪তম দিনে ৪ নম্বরে এসে শো থেকে বেরিয়েছিলেন মন্দানা। তারপর থেকেই তার সাফল্যের ধারা অব্যাহত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত