বিকল্প বিনিয়োগ তহবিলের স্ট্যাম্প ডিউটি কমল

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১২:৫০ এএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) অনুমোদিত বিকল্প বিনিয়োগ তহবিলের স্ট্যাম্প ডিউটি ২ শতাংশ থেকে কমিয়ে নতুন করে দশমিক ১ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুলের সই করা এ-সংক্রান্ত  গেজেট প্রকাশ করা হয়েছে।

এতদিন বাংলাদেশে বিনিয়োগ শুরুর আগেই বিকল্প বিনিয়োগ তহবিলকে ২ শতাংশ স্ট্যাম্প ডিউটি দিতে হতো। দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্টরা স্ট্যাম্প ডিউটি কমানোর দাবি জানিয়ে আসছিলেন। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে এখন স্ট্যাম্প ডিউটি কমানো হলো।

গেজেটে বলা হয়েছে, এসইসি অনুমোদিত বিকল্প বিনিয়োগ তহবিলের স্ট্যাম্প ডিউটি ২ শতাংশের পরিবর্তে দশমিক ১ শতাংশ নির্ধারণ করা হলো। তবে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং সর্বনিম্ন ৫ টাকা নির্ধারণ করা হলো।

এদিকে বিকল্প বিনিয়োগ তহবিল সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হচ্ছে, স্ট্যাম্প ডিউটির পাশাপাশি বিকল্প বিনিয়োগ তহবিল ব্যবস্থাপকদের ৩৫ শতাংশ কর দিতে হয়।

বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটালের ব্যবসা নেই বলে দেশি উদ্যোক্তারা অন্যান্য দেশে কোম্পানি নিবন্ধন ও মূলধন উত্তোলনে আগ্রহী। এতে বাংলাদেশের অর্থ বিদেশে চলে যাচ্ছে। এই অবস্থা পরিবর্তনের জন্য সরকারি নীতি সহায়তা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত