রাজশাহীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০১:৫১ এএম

রাজশাহীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ইসমাইল হোসেন (২৪) খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার পলাশপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, ইসমাইলের থেকে সাতটি উগ্রবাদী বই ও একটি লিফলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত