মুম্বাই হামলা

পাকিস্তানে হাফিজ সাঈদের তিন সহযোগীর কারাদণ্ড

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১২:৩৬ এএম

২০০৮ সালে ভারতের মুম্বাই শহরের তাজ হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত হিসেবে ভারত ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তালিকায় জামাত-উদ-দাওয়া নামের একটি সংগঠনের যে তিন সদস্যের নাম রয়েছে, পাকিস্তানের একটি আদালত গতকাল শনিবার তাদেরকে কারাদণ্ড দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করতে সেপ্টেম্বর পর্যন্ত ইসলামাবাদকে সন্ত্রাসবাদে অর্থায়ন রোধ সংক্রান্ত আন্তর্জাতিক ওয়াচডগ ফিন্যান্সিয়াল অ্যাকসন টাস্কফোর্সের (এফএটিএফ) বেঁধে দেওয়া সময়সীমার ঠিক আগ মুহূর্তে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত এসব ব্যক্তির কারাদণ্ডের রায় দেওয়া হলো।

কালো তালিকাভুক্তি মানে ইরান ও উত্তর কোরিয়ার মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে পাকিস্তানের জন্য অর্থ বরাদ্দ বন্ধ হবে। যারা সন্ত্রাসবাদে অর্থায়ন করছে তাদের বিচার করে শাস্তি দেওয়া ছাড়াও সন্ত্রাসবাদে অর্থায়নের নজরদারি করে তা বন্ধে আইন প্রণয়নের জন্য ইসলামাবাদকে চাপ দিয়ে আসছে এফএটিএফ।

পাকিস্তানি ওই আদালতের রায়ে চারটি অভিযোগে মালিক জাফর ইকবাল এবং আবদুল সালাম নামের প্রত্যেককে ১৬ বছর ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত