স্বাস্থ্যবিধি মেনে প্রাচ্যনাট আয়োজন করতে যাচ্ছে ‘মহলা মগন’ শীর্ষক উঠান নাটকের মেলা ২০২০। ‘অবসাদ বিরুদ্ধ স্রোত’ স্লোগান নিয়ে মাসব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে কাঁটাবনের প্রাচ্যনাট মহড়া কক্ষে।
প্রাচ্যনাটের সদস্য সাইফুল জার্নাল বলেন, ‘আয়োজনটিতে প্রতি প্রদর্শনীতে ২০জন দর্শক নাটক দেখার সুযোগ পাবে। টিকিট মূল্য: ২০০/- (দুইশত টাকা)। টিকিটের জন্য যোগাযোগঃ ০১৭৯০১০৫০৪০ এই নম্বরে।
অনুষ্ঠান সূচি:
দ্য জু স্টোরি: রচনা: এডওয়ার্ড অ্যালবী, অনুবাদ: আশফাকুল আশেকীন, নির্দেশনা: কাজী তৌফিকুল ইসলাম ইমন। প্রদর্শিত হবে ৪, ৫ সেপ্টেম্বর| শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায়।
দ্য ডাম্ব ওয়েটার: রচনা- হ্যারল্ড পিন্টার, অনুবাদ: রবিউল আলম, নির্দেশনা: মো. শওকত হোসেন সজিব প্রদর্শিত হবে ১১, ১২ সেপ্টেম্বর| শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা।
হানড্রেড বাই হানড্রেড: রচনা ও নির্দেশনা: সাইফুল জার্নাল। প্রদর্শিত হবে ১৮, ১৯ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায়।
কর্ণেল কে কেউ চিঠি লেখে না: উপন্যাস: গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, নাট্যরূপ: মো. শওকত হোসেন সজিব
নির্দেশনা: কাজী তৌফিকুল ইসলাম ইমন। প্রদর্শিত হবে ২৫, ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায়।
ফাউস্ট অথবা অন্য কেউ: অবলম্বন: গ্যোটের শ্রুতিনাট্য “ফাউস্ট”, তত্ত্বাবধান: তানজি কুন। প্রদর্শিত হবে ২, ৩ অক্টোবর শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায়।
