যুক্তরাষ্ট্রে এবার শ্বাসরোধ করে কৃষ্ণাঙ্গ হত্যা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০১:০৮ এএম

উইসকনসিনের কেনোশায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির আহত হওয়াকে কেন্দ্র করে অস্থিরতার মধ্যেই নিউ ইয়র্কে নিরস্ত্র একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে ‘শ্বাসরোধে হত্যার’ অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

গত মার্চে নিউ ইয়র্কের পুলিশ ৪১ বছর বয়সী ডেনিয়েল প্রুডকে ‘স্পিট হুড’ পরিয়ে তার মুখ দুই মিনিট রাস্তার ওপর ঠেসে ধরেছিল বলে বডি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে। ওই ঘটনার এক সপ্তাহ পর হাসপাতালে প্রুডের মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি। গত বুধবার পরিবারের সদস্যরা এক সংবাদ সম্মেলনে পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রুডকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছেন। প্রুডের ঘটনায় পুলিশ ডেকেছিলেন তার ভাই জোকে।

ওয়ারহাউজে কাজ করা প্রুড ৫ সন্তানের জনক। তিনি সেদিন ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন কেনোশার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের আহ্বান জানিয়েছেন।

তিনি মার্চে লুইসভিলের কেন্টাকিতে মাদকবিরোধী এক অভিযানে পুলিশের গুলিতে নিজের বাড়ির ভেতর নিহত আফ্রিকান-আমেরিকান নারী ব্রিয়োনা টেইলরের ঘটনায়ও দোষীদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের দাবি তুলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত