আল-আরাফাহ ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০২:১৩ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা টাকা দিয়ে ব্যাংকটি টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সাত বছর মেয়াদি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বন্ডটির বৈশিষ্ট্য হলো অরূপান্তরযোগ্য, পূর্ণ অবসায়নযোগ্য, অনিরাপদ, অতালিকাভুক্ত ও মুদারাবা সাব-অর্ডিনেটেড।

বন্ডটি স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি, করপোরেট হাউজ, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক এবং বিদেশি ব্যক্তি, করপোরেট হাউজ, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অন্যান্য সংস্থাসহ অনিবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত