ফরিদপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান স্বাক্ষরিত এক ‘প্রেস বিজ্ঞপ্তি’ থেকে এ তথ্য জানা গেছে।
ফাহাদ বিন ওয়াজেদ ফাইন বর্ধিত ফরিদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অধীনে শোভারামপুর মহল্লার ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা ওয়াজেদ ব্যাপারী ইউনিয়নের জামায়াতের আমির এবং মা রোকেয়া বেগম কোতোয়ালি জামায়াতের রোকন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম বলেন, গত ৭ জুন রাত থেকে ফরিদপুরে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযান ও পরবর্তী সময়ে ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের করা বিভিন্ন মামলায় ফাইনের নাম রয়েছে। ফাইনকে আমরা খুঁজছি, তবে তিনি পলাতক রয়েছেন।
