ব্লগার নীলয় হত্যা মামলার প্রতিবেদন পিছিয়ে ৬ অক্টোবর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৩ এএম

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৬ অক্টোবর ধার্য করেছে আদালত। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রবিবার দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল করেনি। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম প্রতিবেদন দাখিলের নতুন এই তারিখ ধার্য করেন।

জানা যায়, রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পাঁচতলায় ২০১৫ সালের ৭ আগস্ট দুপুর ১টার দিকে ব্লগার নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসাভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশামণিকে অস্ত্রের মুখে জিম্মি করে নীলয়কে হত্যা করে।

ঘটনার পর ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত