র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার কুমারখালীর বাড়াদি গ্রামে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন ওষুধ উদ্ধার করেছে।
সোমবার বিকেলে এসব ওষুধ উদ্ধার অভিযানকালে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে স্থানীয় আতিয়ার রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৫১)কে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের (ভারপ্রাপ্ত) কোম্পানী কমান্ডার, মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে সরবরাহকৃত এবং ভারতীয় অবৈধ ওষুধ উদ্ধার করে তা জব্দ করা হয়েছে। এ সবের বাজার মূল্য ৫লাখ টাকা।
