ইসলামী ব্যাংক বাংলাদেশের যশোর জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক মো. কামরুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ সাইফুল্লাহ। যশোর জোনপ্রধান মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে ওয়েবিনারে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা ও মো. শামসুদ্দোহা। বিজ্ঞপ্তি
×
