খালেদা জিয়ার কারামুক্তি দিবসে বিএনপির দোয়া

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০৫:১২ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুমা নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্যসহ রোগমুক্তি কামনা এবং জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব মওলানা এহছানুল হক। দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি আলহাজ এমএ আজিজ, মো. মিয়া ভোলা, নাজিমুর রহমান, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, ইকবাল চৌধুরী, সি. যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত