হার্নান ক্রেসপোর সঙ্গে একসাথে জাতীয় দলে খেলেছেন লিওনেল মেসি। সেই ক্রেসপো বিশ্বাস করেন বার্সেলোনা ও ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে ঝামেলা এড়াতে পারত মেসি। এমনকি তার ক্লাব ছাড়ার ইচ্ছেও পূরণ হতো বলে মত ক্রেসপোর।
হয়নি, এর কারণ হিসেবে ক্রেসপো মনে করেন, মেসির পাশে প্রতিনিধি হিসেবে পেশাদার কেউ নেই।
৩৩ বছর বয়সী মেসির এজেন্ট তার বাবা হোর্হে মেসি। ক্রেসপোর মতে মেসির বার্সা ছাড়া হয়নি কারণ তার বাবা মেসির কাতালান ক্লাবে থেকে যাওয়ার পক্ষ নিয়েছেন।
টিওয়াইসি স্পোর্টসকে ক্রেসপো বলেন, ‘ব্যাপারটা হলো, এই যে পুরো পরিস্থিতি, হোর্হে মেসির প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি, আমার কাছে মনে হয়ে এমন অবস্থায় পাশে একজন অভিজ্ঞ ও পেশাদার মুখপাত্রের দরকার হয়।’
পেশাদার কোনো মুখপাত্রের সঙ্গে কথা বলা আর নিজের বাবার সঙ্গে কথা বলা এক নয় বলে মনে করেন ক্রেসপো। বলেন, ‘বাবার সঙ্গে কথা বলতে গেলে পরিবারের চিন্তাভাবনা, আবেগ চলে আসবেই। একজন পেশাদার মুখপাত্র কখনই পরিবার ও ব্যক্তিগত আবেগকে পেশাদারিত্বের মধ্যে আনবে না। আর এ ধরনের পরিস্থিতিতে একজন পেশাদার মুখপাত্র আবশ্যক।’
