কুমিল্লার তিতাসে গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর চাচাতো দুই বোনের মরদেহ ভেসে উঠেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে আধা ঘণ্টার মধ্যে উপজেলার রসুলপুর এলাকায় তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
গত শুক্রবার দুপুরে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর গ্রামের পাশে গোমতী নদীতে দাদির সঙ্গে গোসল করতে নেমে ওই গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতেমা (৭) ও মহসিন মিয়ার মেয়ে মনিজা (৬) নিখোঁজ হয়। তারা সম্পর্কে চাচাতো বোন। গতকাল সকাল থেকে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে আধা ঘণ্টার ব্যবধানে ডুবে যাওয়া স্থানের কাছে ফাতেমার ও মনিজার মরদেহ ভেসে ওঠে।
